× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৫১ পিএম

ভারি বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে ভারতের বেঙ্গালুরুতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েক দশক পুরোনো দেওয়ালটি ভঙ্গুর অবস্থায় ছিল। এর ওপরই নতুন করে নির্মাণকাজ শুরু করা হয়। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভারি বৃষ্টির কারণে দেওয়ালের একাংশ ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শী রিজওয়ান আরশাদ জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাত ও ভারি বৃষ্টির কারণেই এমনটি ঘটেছে বলে তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শনে আরও জানা যায়, তুমুল বৃষ্টির মধ্যে উঁচু দেওয়ালের পাশে ফুটপাথে অস্থায়ী প্লাস্টিকের ছাউনির নিচে অনেকেই আশ্রয় নিয়েছিলেন। তাদের ওপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হাসপাতালের দেওয়ালের একাংশ। আর এ সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

উল্লেখ্য, বেঙ্গালুরুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শহরে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Link copied!