× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৮:৪০ পিএম

গ্যাসের দাম বাড়ায় মোদির ছবি ব্যঙ্গ করে প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৮:৪০ পিএম

ব্যঙ্গ চিত্রে নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ব্যঙ্গ চিত্রে নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে একদিনে গ্যাসের দাম প্রায় এক হাজার রুপি বৃদ্ধি করা হয়েছে। এ দাম বৃদ্ধি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস।

এতে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মোদি ইয়োগা করছেন। এতে দেখানো হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরে যেখানে এক সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৬৮৪ রুপি ছিল। সেখানে ২০২৬ সালের ১ মে এ দাম ৩ হাজার ২০২ রুপিতে পৌঁছেছে।

ভারত আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যারমধ্যে রান্নার গ্যাসের ৬০ শতাংশই আমদানি করতে হয় তাদের। বিশ্বে রান্নার জন্য ভারতই সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করে থাকে।

দাম বৃদ্ধির ব্যাপারে ভারতের রাষ্ট্রয়াত্ত্ব ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড আজ শুক্রবার বিবৃতিতে বলেছে, পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির প্রকাশিত নতুন চার্টে দেখা গেছে, ১৯ কেজির সিলিন্ডার গ্যাসের দাম একদিনের ব্যবধানে ৯৯৩ রুপি বাড়ানো হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে গ্যাসের দাম বিভিন্ন হয়। নতুন দাম নির্ধারণের ফলে রাজধানী দিল্লিতে গ্যাসের দাম রাতারাতি ৪৮ শতাংশ বেড়ে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!