× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৩৮ এএম

বিজেপি সরকারের লক্ষ্য ‘সোনার বাংলা’ গড়ে তোলা: অমিত শাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৩৮ এএম

বিজেপি সরকারের লক্ষ্য ‘সোনার বাংলা’ গড়ে তোলা: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রধান লক্ষ্য হবে ‘সোনার বাংলা’ গড়ে তোলা।

শুক্রবার (৮ মে) বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। শনিবার (৯ মে) সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানানোর কথা রয়েছে। এ সময় তার সঙ্গে দলের বিধায়কদের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।

বিধানসভা দলের বৈঠকে অমিত শাহ বলেন, গত পাঁচ দশক ধরে বাংলায় গণতন্ত্রের অবক্ষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সেই পরিস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আজ থেকে বাংলা এক নতুন যুগে প্রবেশ করছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেওয়ার জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ জানান তিনি।

নতুন সরকারের লক্ষ্য ও দায়িত্ব তুলে ধরে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা সরকারের যৌথ দায়িত্ব।

তিনি আরও বলেন, আসাম ও ত্রিপুরার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশ ও গরু পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দেওয়া বিপুল ম্যান্ডেটের মর্যাদা দিয়ে রাজ্যকে উন্নয়ন ও প্রগতির পথে এগিয়ে নেওয়ার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২০০–এর বেশি আসনে জয়লাভ করে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের সুযোগ পায় দলটি।

রূপালী বাংলাদেশ

Link copied!