× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৫২ এএম

নারীদের জন্য বিনামূল্যে হচ্ছে বাসযাত্রা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৫২ এএম

হেল্পার টাকা তুলছেন। ছবি : সংগৃহীত

হেল্পার টাকা তুলছেন। ছবি : সংগৃহীত

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। গতকাল সোমবার নবান্নের সভাঘরে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষে বিজেপির বিধায়কেরা জানান, আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।

এই খবর প্রকাশ্যে আসতেই কলকাতার একাধিক মহিলা আনন্দ প্রকাশ করেছেন।

কয়েক বছর আগে দিল্লিতে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।। পরবর্তীতে দেশের আরও কয়েকটি রাজ্যে কোথাও সম্পূর্ণ বিনামূল্যে, আবার কোথাও অর্ধেক ভাড়ায় মহিলাদের সরকারি বাসে যাতায়াতের সুবিধা দেওয়া হয়।

এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সিদ্ধান্তের কথা জানান বলে দাবি করেন বিজেপি বিধায়কেরা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, ১ জুন থেকে রাজ্যের মহিলাদের আর সরকারি বাসে ভাড়া দিতে হবে না।

এই সম্ভাব্য সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মহিলা। মানিকতলার বাসিন্দা ইতি সাহা বলেন, ‘এটা হলে খুব ভালো হয়। মহিলাদের হাতে তো সবসময় অত টাকা-পয়সা থাকে না। যাতায়াত ফ্রি হলে অনেক সুবিধা হবে।’

কাঁকুড়গাছির বাসিন্দা শম্পা ঘোষের কথায়, ‘এটা চালু হলে খুবই ভালো হবে। আমাদের অনেক সুবিধা হবে। আশা করি নতুন সরকার মহিলাদের স্বার্থে আরও কাজ করবে।’

তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। কামালগাজির বাসিন্দা ভারতী দত্ত বলেন, ‘রাত ৯টার পর উল্টোডাঙা থেকে গড়িয়া পর্যন্ত সরকারি বাসই পাওয়া যায় না। আগে নিয়মিত বাস চলুক, তারপর ফ্রি যাতায়াতের কথা ভাবা উচিত। একসময় এই রুটে অনেক সরকারি বাস চলত, এখন বেশিরভাগই উঠে গেছে।’

উল্লেখ্য, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি হয়নি। রাজ্যের কোনো মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা করেননি।

তবে প্রশাসন সূত্রে খবর, খুব দ্রুত এ-সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Link copied!