× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৪১ এএম

ভারতে মন্ত্রীর পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রভনীত সিং বিট্টু। তার জমা দেওয়া পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অন্যদিকে, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এমন পরিস্থিতির মধ্যেই রভনীত সিং বিট্টুর মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসে। যদিও তার পদত্যাগের সঙ্গে চলমান শিক্ষার্থী আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!