× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:৪৩ পিএম

স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে আমরা লালমোহনবাসী মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে গর্বিত। তিনি সংসদ সদস্য হওয়ার পরপরই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতুবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!