× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:১২ পিএম

বাংলা QR থাকলেও পেমেন্ট নিল না আড়ং যশোর শাখা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের আড়ং শাখায় বাংলা QR-এর মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। আউটলেটে বাংলা QR কোড প্রদর্শিত থাকলেও, সেটির মাধ্যমে অন্য কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন তিনি।

অভিযোগকারী নাফিউজ জামান শুভ জানান, তিনি আড়ং যশোর শাখার নিয়মিত ক্রেতা এবং প্রায়ই সেখান থেকে কেনাকাটা করেন। তবে সর্বশেষ কেনাকাটার সময় বিল পরিশোধ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন।

তার ভাষ্য, ‘আমি আড়ং যশোর আউটলেটের নিয়মিত ক্রেতা। মাঝেমধ্যেই এখান থেকে কেনাকাটা করি। তবে সর্বশেষ কেনাকাটার সময় পেমেন্ট করতে গিয়ে সমস্যার মুখোমুখি হই। আউটলেটে বিকাশের বাংলা QR কোড প্রদর্শিত থাকলেও, ওই বাংলা QR-এর মাধ্যমে অন্য কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করা হয়নি। কর্তব্যরত কর্মীরা জানান, বাংলা QR থাকলেও শুধু বিকাশ থেকেই পেমেন্ট করতে হবে। আর ক্যাশলেস পেমেন্ট করতে চাইলে কার্ড ব্যবহার করতে হবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করি।’

তিনি আরও অভিযোগ করেন, বাংলা QR-এর মাধ্যমে অর্থ পরিশোধের অনুরোধ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হন। তার দাবি, কর্মীরা তাকে বলেন, “ক্যাশলেস পেমেন্ট করতে চাইলে কার্ড দিয়ে পেমেন্ট করুন অথবা সরাসরি বিকাশে পেমেন্ট করুন।”

নাফিউজ জামান শুভ বলেন, ‘নতুন করে বাংলা QR চালু হওয়ার পরও সেটি ব্যবহার করতে না দেওয়া অত্যন্ত হতাশাজনক। যখন একটি প্রতিষ্ঠানে বাংলা QR প্রদর্শিত থাকে, তখন গ্রাহকদের সেই মাধ্যমেই নির্বিঘ্নে পেমেন্ট করার সুযোগ থাকা উচিত।’

এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক একই ধরনের ভোগান্তির শিকার হবেন না।

Link copied!