× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:৪৬ পিএম

হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ‘মুখে কুলুপ’ রাহুল গান্ধীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৬:৪৬ পিএম

রাহুল গান্ধী (বামে) ও শেখ হাসিনা (ডানে)। ছবি : সংগৃহীত

রাহুল গান্ধী (বামে) ও শেখ হাসিনা (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করছেন। তবে তার বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহ দেখাননি দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার (১৩ মে) নিজের ফেসবুক আইডি থেকে কলকাতায় অবস্থিত বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন এক পোস্টে একথা জানান।

গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাহুল এ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তারিক চয়ন।

সেখানে তিনি লিখেন, মাহির নামের একজন রাহুলকে বলেন, ‘আমি মাহির বলছি। আমি আজ আপনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসা করতে চাই দুটি বিষয় নিয়ে। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন।’

রাহুল: আপনি কি বাংলাদেশ থেকে বলছেন?

মাহির: আমার বাবা-মা বাংলাদেশের। সুতরাং, হ্যাঁ (আমি বাংলাদেশি)। ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি (হাসিনা) পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাতে তার বিচার করা যায়?

রাহুল তখন হেসে বলেন, ‘আমি এই বিষয়ে নাক গলাবো না’। এতে তার নিরপেক্ষতা বা পক্ষপাতিত্বহীনতা প্রকাশ পায়।

অন্য এক বিষয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল  বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না। কারণ, আমি এ বিষয় নিয়ে নাক গলাবো না’।

Link copied!