× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:১৫ পিএম

হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:১৫ পিএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি- সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের করা অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। 

বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

এর আগে, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন নতুন করে চিঠি পাঠায়। শুক্রবার (২১ নভেম্বর) পাঠানো এই চিঠি সম্পর্কে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে অবহিত করেছিলেন।

গত জুলাইয়ের অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করে। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। রায়ের দিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তাদের প্রত্যর্পণের জন্য আবেদন করে। পরে সচিবালয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতকে পুনরায় চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই নতুন চিঠিটি যাচাই পর্যায়ে রয়েছে।

Link copied!