× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:২১ পিএম

সৌদি জোটের অধীনে দক্ষিণ ইয়েমেনের সব সামরিক বাহিনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:২১ পিএম

ছবি :  সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ ইয়েমেনে সব সামরিক বাহিনী এখন থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কমান্ডের অধীনে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি। শনিবার (১০ জানুয়ারি) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, সৌদি জোটের তত্ত্বাবধানে একটি সুপ্রিম মিলিটারি কমিটি গঠন করা হবে, যা দক্ষিণ ইয়েমেনের সব বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং নির্দেশনা দেবে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সম্প্রতি ব্যর্থ অভিযানের পর এ ঘোষণা এলো। 

সম্প্রতি সৌদি সমর্থিত বাহিনী দক্ষিণের বিস্তীর্ণ এলাকা আবার নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যা আগে এসটিসির দখলে ছিল।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও ইউএই দীর্ঘদিন ধরে একই জোটে থাকলেও, বর্তমানে তারা ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এতে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এরই মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে এসটিসির ভবিষ্যৎ। সংগঠনটির নেতা দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। রিয়াদে পাঠানো একটি প্রতিনিধিদল সংগঠন বিলুপ্তির ঘোষণা দিলেও, অন্য নেতারা বলছেন—এটি চাপের মুখে করা সিদ্ধান্ত।

এই পরিস্থিতির মধ্যে শনিবার এডেন শহরে এসটিসির পক্ষে বিক্ষোভ করেন হাজারো মানুষ। তারা স্বাধীন দক্ষিণ ইয়েমেনের দাবিতে স্লোগান দেন এবং সৌদি আরববিরোধী বক্তব্যও শোনা যায়। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে রাজধানী হিসেবে ব্যবহার করে, শহরটি এখনো এসটিসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

রূপালী বাংলাদেশ

Link copied!