ইরানের বিরোধীদলীয় নেতা রেজা পাহলভিকে ‘বেশ চমৎকার মানুষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাহলভি শেষ পর্যন্ত ক্ষমতা দখলের জন্য ইরানের অভ্যন্তরে জনসমর্থন আদায় করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ট্রাম্প।
বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে ইরানের ধর্মীয় সরকারের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেন–রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ট্রাম্প।
ইরানে গত ২৮ ডিসেম্বর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শুরু হওয়া সহিংস বিক্ষোভে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
ট্রাম্প বারবারই এই বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করার হুমকি দিয়েছেন। কিন্তু ইরানের প্রয়াত শাহর ছেলে রেজা পাহলভিকে (১৯৭৯ সালে ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শাহ) পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে গতকাল দ্বিধাগ্রস্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘তাকে (রেজা পাহলভি) বেশ চমৎকার মানুষ মনে হয়, কিন্তু নিজ দেশের ভেতরে তার গ্রহণযোগ্যতা কেমন হবে, তা আমি জানি না। আর আমরা এখনো প্রকৃতপক্ষে সেই পর্যায়ে পৌঁছাইনি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি জানি না, তার দেশ তার নেতৃত্ব গ্রহণ করবে কি না। তবে তারা যদি করে, তবে তাতে আমার কোনো আপত্তি নেই।’
যুক্তরাষ্ট্র প্রবাসী ৬৫ বছর বয়সি পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে তার বাবার পতনের আগেই ইরান ত্যাগ করেন এবং বর্তমানে প্রবাসে থেকে বিক্ষোভের অন্যতম প্রধান কণ্ঠস্বর হয়ে উঠেছেন। ইরানের বিরোধী দলগুলো বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও আদর্শিক উপদলে বিভক্ত, যাদের মধ্যে পাহলভি–সমর্থিত রাজতন্ত্রপন্থিরাও রয়েছেন। তবে ইসলামি প্রজাতন্ত্রটির ভেতর এদের তেমন কোনো সুসংগঠিত উপস্থিতি লক্ষ করা যায় না।
-20260115112606.webp)
-20260115110304.webp)

