× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫২ পিএম

কাবার পবিত্র গিলাফও পাঠানো হয় এপস্টেইনকে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫২ পিএম

পবিত্র কাবা শরীফ। ছবি : সংগৃহীত

পবিত্র কাবা শরীফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত নতুন লাখ লাখ নথি শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে । এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেইসঙ্গে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। 

এপস্টেইনের নতুন নথিতে বলা হয়েছে, মুসলিমদের অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান কাবা থেকে পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়।

এপস্টেইন ফাইলসের দাবি, জেফরিকে এসব পবিত্র কাপড় পাঠানোর নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত। 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ব্যবসায়ী আজিজা আল-আহমাদি, আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের তিন টুকরা এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।

  

এপস্টেইন নথিতে বলা হয়েছে, ই-মেইলের এই বার্তায় তারিখ ছিল ২২ মার্চ ২০১৭ সাল। নথিতে দেখা যায়, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে কাবার পবিত্র কাপড় পাঠানো হয়। যেখানে চালান, শুল্ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরবরাহের মধ্যে সমন্বয় করা হয়েছে। 

বার্তায় তিনটি পৃথক টুকরো বর্ণনা করা হয়েছে। এরমধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে, একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে এবং তৃতীয়টি একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু ব্যবহৃত হয়নি। ২০১৭ সালের মার্চ মাসে এপস্টেইনের বাড়িতে এই চালানটি পৌঁছায়।

রূপালী বাংলাদেশ

Link copied!