× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:৩১ পিএম

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘খাইবার শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

হামলার পর নেতানিয়াহুর মৃত্যু, অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।

সোমবার (২ মার্চ) নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।

আইআরজিসি আরও দাবি করেছে, ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার যেখানে অবস্থান করছিলেন সেই স্থানও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরান বলেছে, তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন লায়ন্স রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’।

ইরান আগেই সতর্ক করেছিল, তাদের ওপর যেকোনো হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Link copied!