× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:৪৭ পিএম

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতার। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দু’টি স্থাপনায় আঘাত হানার পর সোমবার (২ মার্চ) কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি এ ঘোষণা দেয়।

কোম্পানির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, রাস লাফফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির অপারেটিং সুবিধাগুলোতে সামরিক হামলার কারণে কোম্পানি এলএনজি এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন হামলা চালানো হয়েছে—একটি ড্রোন মেসাইদে পাওয়ার প্ল্যান্টের ওয়াটার ট্যাঙ্কে আঘাত হেনেছে, অপরটি রাস লাফফানে কাতারএনার্জির একটি এনার্জি সুবিধায় আঘাত করেছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চলছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বের এলএনজি রপ্তানির প্রায় ১৮ থেকে ২০ শতাংশ সরবরাহ করে, যার বড় অংশ এশিয়া (জাপান, দক্ষিণ কোরিয়া, চীন) এবং ইউরোপের দিকে যায়। এই স্থগিতাদেশের ফলে গ্লোবাল এনার্জি মার্কেটে বড় ধাক্কা লাগতে পারে। ইতোমধ্যে এশিয়ান এলএনজি বেঞ্চমার্ক দাম ৪১% পর্যন্ত বেড়েছে বলে খবর পাওয়া গেছে। ইউরোপে ডাচ TTF গ্যাস প্রাইসও তীব্রভাবে বেড়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!