× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:২২ পিএম

খামেনির উত্তরসূরিকেও হত্যার হুমকি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:২২ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। 

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা থেকে যেই নেতা নিয়োগ পাবে এবং ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখবে, পাশাপাশি ইরানের জনগণকে দমন করবে—সে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।

কাটজ জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এবং দেশটির জনগণের জন্য সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।

সূত্র : আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!