× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:১৪ এএম

প্রতিবেশী দেশে ইরানের হামলা আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘন: আরব লিগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:১৪ এএম

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। ছবি : সংগৃহীত

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। ছবি : সংগৃহীত

প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের চলমান হামলার বিষয়ে আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং এটি ‘সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশীসুলভ’ আচরণের নীতির ওপর এক বড় আঘাত।

ঘেইত আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।

আরব লিগের প্রধান যোগ করেন, ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো আরব রাষ্ট্রই ছোট করে দেখছে না। তবে এই সংকট অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করার জন্য গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।

এদিকে বৃহস্পতিবার সকালে ১৯তম দফার হামলা শুরু করেছে ইরান। এর আগে, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলিতে আঘাত হেনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন।

আল-খার্জ শহরে তেহরানের তিনটি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব।

রূপালী বাংলাদেশ

Link copied!