কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে সম্ভব হলে বাণিজ্যিক বা অন্য কোনো উপায়ে দ্রুত দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা তাৎক্ষণিকভাবে কুয়েত ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

