× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৫৫ পিএম

‘ইরানি হামলার’ বিষয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা’ নিয়ে আলোচনা করার জন্য জরুরি বৈঠকে বসছেন আরব লীগের নেতারা। আগামীকাল রোববার (৮ মার্চ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আরব ব্লকের সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকটি কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে, তাদের নৌবাহিনী ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরান নিউজ জানিয়েছে, ইরানি নৌবাহিনী আমেরিকান ঘাঁটি এবং অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং কুয়েতে অবস্থিত আরেকটি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলে অবস্থিত একটি ‘কৌশলগত স্থাপনা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে সৌদি আরব জানিয়েছে যে, তারা একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিশাল একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমিতে বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শায়বাহ তেলক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই তেলক্ষেত্রই ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!