× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:৪৭ পিএম

কোথায় আছেন নেতানিয়াহু?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:৪৭ পিএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বারবার দাবি করেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বা আহত হয়েছেন। তবে এ পর্যন্ত তা নিশ্চিত হয়নি। গত ২ মার্চ, ইস্রায়েলের সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে নেতানিয়াহুর অনুপস্থিতি এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রতিবেদনে এও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটফ ও জামাতা জ্যারেড কুশনার এর ইস্রায়েল সফর স্থগিত হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এর একটি দাবি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেন, ইরান নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা চালিয়েছে এবং তার ভাই নিহত হয়েছেন। তবে এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা স্বীকার করেনি ইস্রায়েল।

জনসাধারণের সামনে গত ৭ মার্চ নেতানিয়াহু তার অফিস থেকে একটি সরকারি বিবৃতি দেন। তিনি বলেন, “ইরানকে বিভক্ত করতে চাই না, শান্তিতে বসবাস করতে চাই। তবে সত্যের মুহূর্তে দৃঢ় থাকলে সেই দিন দূরে নয় যখন ইস্রায়েল ও ইরান প্রকৃত বন্ধু হবে।”

নেতানিয়াহুর অবস্থান নিয়ে ইরানের এই ধরনের দাবি নতুন নয়। এর আগে তেল আবিব তা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে।

তবে এতসব দাবির পর থেমে নেই ইরান-ইসরায়েল ভয়ের মধ্যে বিমান হামলা। আজ মঙ্গলবার ভোরে ইরায়েল-এর উত্তরাঞ্চলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে দাবি করে তেহরান। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি আঘাত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এ পর্যন্ত শীর্ষ কমান্ডারসহ প্রায় ২,০০০ ইরানি সামরিক কর্মী নিহত হয়েছে। বিমান বাহিনী বলেছে, কুদস বাহিনীর পরিবহন নেটওয়ার্ক ও ১৬টি পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়েছে। লেবাননের বিভিন্ন শহরে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে ছয়জন আহত হয়েছে।

Link copied!