× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:২১ এএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:২১ এএম

হিজবুল্লাহর রকেট হামলা। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর রকেট হামলা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলার জবাবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলি-মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে গোষ্ঠীটি। 

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’ এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া একটি রকেট ঠেকিয়ে দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে। 
 
হিজবুল্লাহ জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। কিন্তু তা মানতে চাইছে না ইসরায়েল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা থামলেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলছে, তারা ইরানে মার্কিন হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও এটা লেবাননের ওপর কার্যকর হবে না।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতভর ও বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির বিমান বাহিনী জানায়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। নেতানিয়াহুর সুরেই কথা বলছে ওয়াশিংটন। 
 
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসও জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কি না, তা নিয়ে আলোচনা চলতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
 
এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। একইসঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।


 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ, যেকোনো একটি পথ বেছে নিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!