× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩০ পিএম

আগামী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ : ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩০ পিএম

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ। ছবি- সংগৃহীত

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ। ছবি- সংগৃহীত

শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। সাঈদ খাতিবজাদেহ বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে, এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

এ অঞ্চলে যেকোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। একই অবস্থান জানিয়েছে ইরানও।

সূত্র: আল–জাজিরা 
 

রূপালী বাংলাদেশ

Link copied!