ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাতার ও অন্যান্য ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্রের সম্মতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সাথে হেঁটে যাচ্ছেন। ছবি : সংগৃহীত

ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘আন্তরিকতার’ লক্ষণ দেখা গেছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ছাড়তে সম্মত হয়েছে। তবে সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

শনিবার (১১ এপ্রিল) এক ঊর্ধ্বতন ইরানি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানায়, সম্পদ অবমুক্ত করা ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত’।

তার মতে, আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।