× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৪৭ পিএম

অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না যারা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৪৭ পিএম

পুরোনো ছবি।

পুরোনো ছবি।

সৌদি আরব সরকার পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই নিয়মে বৈধ অনুমতিপত্র বা পারমিট ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না।

মূলত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ‘অনুমতিপত্র ছাড়া হজ নয়’ শীর্ষক প্রচারণার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী কেবল সেইসব প্রবাসীরা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন যাদের কাছে মক্কার আবাসন অনুমতিপত্র (ইকামা), হজের বিশেষ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজ করার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট রয়েছে। যাদের কাছে এই ধরনের কোনো বৈধ নথিপত্র থাকবে না, তাদের মক্কার প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্টগুলো থেকে ফিরিয়ে দেওয়া হবে।

এ ছাড়া উমরাহ ভিসায় আসা বিদেশি যাত্রীদের দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল (১ জিলকদ)।

সরকার আরও জানিয়েছে, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সকল শ্রেণির নাগরিক ও প্রবাসীদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পারমিট প্রদান স্থগিত থাকবে। এমনকি হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ধরনের ভিসা ধারীদেরও এই সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ডিজিটাল সেবা সহজ করতে ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় সবাইকে এই আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: সৌদি গেজেট।

Link copied!