ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজকে নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইরানের চালানো এই ‘ড্রোন হামলায়’ কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করে। তখন যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সেই জাহাজটির ইঞ্জিনরুমে গর্ত করে সেটিকে সেখানেই থামিয়ে দেয়।
ইরানি জাহাজ জব্দের পর দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, এই কাজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব ইরান দেবে।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে, প্রতিশোধ নেবে।’

-20260420091548.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন