× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৩ পিএম

মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৩ পিএম

ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদের সফর শেষ করে পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

শনিবার (২৫ এপ্রিল) দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

শাহবাজ শরিফ জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, দুই নেতার বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় এবং এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

সফরকালে তিনি, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ আলোচনাকে উষ্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজধানী ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। ওই দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই আরাঘচির। আঞ্চলিক ত্রিদেশীয় সফরের অংশ হিসেবেই ইসলামাবাদে গিয়েছিলেন আব্বাস আরাঘচি। ইসলামাবাদ কেবল ইরানের প্রস্তাব ‘পৌঁছে দেওয়ার’ একটি সেতু হিসেবে কাজ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!