ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৪৮ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সফরে আরাগচির চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। 

এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে করা যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা জেগেছে।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং মতবিনিময় করবেন। গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন।