যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে ইরানের নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এবং ইরানের মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপনের চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ছবি শেয়ারকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
সোমবার (১৮ মে) প্রকাশিত এসব ছবির বিষয়ে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।
প্রকাশিত একটি ছবিতে চারদিক থেকে ইরানের দিকে নির্দেশিত তীরচিহ্ন দেখা যায়, যা সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
অন্য একটি ছবিতে দেখা যায়, একটি মার্কিন ড্রোন ইরানের দ্রুতগামী নৌকাগুলোর ওপর হামলা চালাচ্ছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল- ‘বিদায়, দ্রুতগামী নৌকাগুলো।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয়। পরে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে মৌখিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তব রূপ পায়নি। ফলে ইরানকে ঘিরে উত্তেজনা ও অস্থিরতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই ছবি প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন