ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু : ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে—এমন ঘোষণা দেওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প লেখেন, ‘অনেক তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হতে শুরু করেছে। তারা দক্ষিণের ‘হাইওয়ে’ দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং পরিষ্কার।’

তিনি আরও লেখেন, ‘যাওয়ার জন্য অন্যান্য পথও রয়েছে!!!’

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ ভোরে জানান, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে।

তার মতে, এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে।