× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:২৬ পিএম

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:২৬ পিএম

আইআরজিসির শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি । ছবি : সংগৃহীত

আইআরজিসির শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি । ছবি : সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এবার প্রয়াত এই নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির প্রধান বলেছেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বাহিনীকে ‘শিশুহত্যাকারী সেনাবাহিনী’ হিসেবে আখ্যা দিয়ে তিনি পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

এক বিবৃতিতে ভাহিদি বলেন, আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুদের জেনে রাখা উচিত, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না।

তিনি আরও বলেন, শহীদদের প্রতিশোধ নেওয়া এবং অপরাধীদের শাস্তি দেওয়া একটি বৈধ ও অবিস্মরণীয় দাবি হিসেবেই বহাল থাকবে।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, গত বৃহস্পতিবার তাঁর নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়। খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Link copied!