× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০২:১৬ এএম

ইসরায়েলে পাল্টা হামলায় নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০২:১৬ এএম

১৫ জুন ইসরায়েলের বাত ইয়ামে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ভবনের ধ্বংসস্তূপে অনুসন্ধান করছেন উদ্ধারকর্মীরা। ছবি- এএফপি

১৫ জুন ইসরায়েলের বাত ইয়ামে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ভবনের ধ্বংসস্তূপে অনুসন্ধান করছেন উদ্ধারকর্মীরা। ছবি- এএফপি

ইসরায়েলে পাল্টা হামলায় নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘হজ কাসেম’ নামক নির্দেশিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ৪ মে ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটি মার্কিন সামরিক বাহিনীর টার্মিনাল হাই অল্টিটিউড ডিফেন্স (থাড), যা ইসরায়েলে মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও ইসরায়েল কর্তৃক ব্যবহৃত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করতে সক্ষম হবে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, মে মাসের গোড়ার দিকে ইরান ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে এবং বলে যে এটি কঠিন জ্বালানিতে চালিত, এর পাল্লা ১ হাজার ২০০ কিলোমিটার এবং এটি একটি কৌশলগত ওয়ারহেড দিয়ে সজ্জিত, যা ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে।

গত মে মাসের শুরুতে সংবাদ সংস্থাটি জানায়, ‘নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি উন্নত ন্যাভিগেশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে এবং ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।’

এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষ অপারেশন ইউনিট কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির নামে, যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন হামলায় নিহত হন।

Link copied!