× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০২:৫৯ পিএম

জর্ডানে বাজছে সাইরেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০২:৫৯ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জর্ডানের আম্মান শহরজুড়ে দুইবার বেজে উঠেছে সাইরেন।  

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানকে টার্গেট করে নয়। তবে জর্ডানের বিমান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের ভূখণ্ডে অবতরণ করতে পারে মনে করে এগুলোকে প্রতিহত করেছে।

এতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়া বা প্রতিহত করার ফলে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার ঝুঁকি তৈরি হয়। এই অঞ্চলজুড়ে বাতিল হওয়া ফ্লাইটের ঢেউয়ের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাত কীভাবে প্রভাবিত করছে এটি তার আরেকটি লক্ষণ।

এদিকে, ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণাগার এবং সামরিক ঘাঁটিসহ বিভিন্ন পর্যায়ের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির রাজধানী তেল আবিবসহ ১০টি স্থানে ইরানের রকেট ও শার্পনেল আঘাত হেনেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!