× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৬:৫৪ পিএম

রাশিয়া স্পষ্টভাবে ইরানের পাশে থাকবে: পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৬:৫৪ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, তারা ইরানের পাশে রয়েছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনাও রয়েছে।

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে বলেও কয়েকজন বিশ্লেষক জানিয়েছে। বিশ্লেষকদের সমালোচনার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোর ভূমিকাকে ‘অত্যন্ত মূল্যবান’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।’

ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা জানানোয় ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে।’

এদিকে, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। এর আগে সোমবার (২৩ জুন) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এক বৈঠক হয়।

বৈঠকে পুতিন বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলা সম্পূর্ণভাবে বিনা উসকানিতে চালায়।’ এ সময় তিনি এই হামলাকে ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন।

পুতিন আরও বলেন, এই সংঘাতে মস্কো ইরানি জনগণের পাশে থাকার চেষ্টা করছে।

এর আগে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত মস্কো সফরে যান। পরে সোমবার সকালে পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়।

Link copied!