× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১২:১১ পিএম

‘আল্লাহর শত্রু’ ট্রাম্প-নেতানিয়াহু, ইরানের ধর্মীয় নেতার ফতোয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১২:১১ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে ফতোয়ায় উপস্থিত জনগণ । ছবি - সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে ফতোয়ায় উপস্থিত জনগণ । ছবি - সংগৃহীত

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আলাতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ জুন) নিউইয়র্ক সানের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি তার ফতোয়ায় বলেন, ‘যেকোনো ব্যক্তি বা শাসক বিশ্বব্যাপী ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে ‘যুদ্ধবাজ’ বা ‘মোহারেব’ হিসেবে বিবেচিত হবে।’

ইসলামী আইনে ‘মোহারেব’ শব্দটি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের জন্য ব্যবহ্যত হয়। ইরানি আইন অনুযায়ী, যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন।

 


  
ফতোয়ায় আরও বলা হয়, ‘এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা।’

রূপালী বাংলাদেশ

Link copied!