ইসরায়েলের জাতীয় নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৬ সালে নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। চ্যানেল-১৪ কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ হ্যাঁ, আমি বিশ্বাস করি জনগণের সহায়তায় আবারও নির্বাচনে জিতব।
১৯৯৬ সাল থেকে মোট ১৮ বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে আছেন নেতানিয়াহু এবং তিনি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ড করেছেন।
গত নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি নেসেটে ৩২টি আসন, আল্ট্রা-অর্থোডক্স মিত্ররা ১৮টি এবং ধর্মীয় জায়োনিজম জোট ১৪টি আসন জয়লাভ করে, যা ডানপন্থী অংশের জন্য একটি রেকর্ড ফলাফল।
তার বর্তমান মেয়াদ শুরু হয়েছে একটি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার নিয়ে, যা কয়েক মাসের গণবিক্ষোভের জন্ম দেয়, যেখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু যুদ্ধ পরিচালনার জন্য জিম্মিদের পরিবারের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন