× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:১০ এএম

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক, ইরানি নারীর বিশ্বরেকর্ড

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:১০ এএম

লা‍‍`লে নিকনাম। ছবি- সংগৃহীত

লা‍‍`লে নিকনাম। ছবি- সংগৃহীত

শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন এক ইরানি নারী। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, লা'লে নিকনাম নামের ওই নারী সাম্প্রতিক সময়ে ইরানের গণমাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

তিনি ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন এবং এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। বিশ্বসেরা নারী ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হওয়া লা'লে নিকনাম দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়াজীবন শুরু করেন। 

গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে ইরনাকে তিনি বলেন, এই রেকর্ড গড়তে আমি দুই বছর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়। আমার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বে অনন্য। 

তিনি আরও বলেন, এটাই আমার শেষ লক্ষ্য নয়; ভবিষ্যতে আমি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চাই। এর আগেও আমি টায়ার গড়ানো (টায়ার ফ্লিপ/রোলিং) জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছি।

রূপালী বাংলাদেশ

Link copied!