ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত

ফিলিপাইন সাগরের উপকূলীয় এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সংঘটিত এই ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৫ দশমিক ১ বলে জানা গেলেও পরবর্তীতে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন মাত্রা উল্লেখ করা হয়েছে।

দেশটির রাজধানী ম্যানিলাভিত্তিক ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর তথ্যমতে, সেবু প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

অন্য এক আপডেটে জানানো হয়, ভিসায়াস অঞ্চলের সেবু ও আশপাশের এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর সেবুর বোগো শহরের প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। উল্লেখ্য, প্রায় সাত মাস আগে একই এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।

ফিভোলকস জানিয়েছে, এটি একটি অগভীর ভূমিকম্প, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে কিছু প্রতিবেদনে ভূমিকম্পের গভীরতা নির্ধারণ করা যায়নি বলে উল্লেখ করা হয়।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।