× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৮:০২ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, সুনামির শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৮:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় চিলির সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা জানায়, শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ১০টায় ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে।

ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে পুরো উপকূলজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সুনামির আশঙ্কায় চিলির ভূমিকম্পপ্রবণ অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলোতে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাসিন্দাদের উপকূল ত্যাগ করে নিরাপদ স্থানে এবং উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবালকুয়েক জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত এলাকায় সুনামি তরঙ্গ সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Link copied!