× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:১২ পিএম

পুতিনের সমালোচনা করায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০২:১২ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।    ছবি- টাইমস অব ইসরায়েল

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ছবি- টাইমস অব ইসরায়েল

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার এই মন্তব্যকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়েছে ওয়াশিংটন।

সংবাদ সংস্থা এএফপি জানায়, এই মন্তব্য রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

তবে দুই পরাশক্তির মধ্যে বাগ্‌যুদ্ধ আরও চড়া হয়ে উঠলেও প্রকাশ্য এই সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ইঙ্গিত মিলেছে। 

গতকাল বুধবার মস্কোয় একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি ছিল বিরল ঘটনা। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধির এমন ফোরামে অংশগ্রহণ করেছেন।

বাগ্‌যুদ্ধের সূচনা হয় যখন গত সপ্তাহে ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলে উল্লেখ করেন। 

এরপর মঙ্গলবার ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে রাশিয়ার জন্য বহু ভয়াবহ ঘটনা ঘটত। তিনি আগুন নিয়ে খেলছেন!’

এর জবাবে মেদভেদেভ বলেন, ‘আমি কেবল একটি সত্যিকারের ভয়াবহ জিনিস জানি আর তা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটা বুঝবেন!’

এরপর ট্রাম্পের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ এই বিতণ্ডায় যুক্ত হয়ে এক্স-এ লেখেন, ‘মেদভেদেভের পক্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখানো দুর্ভাগ্যজনক ও বেপরোয়া মন্তব্য এবং এটি একটি পরাশক্তির জন্য অনুচিত।

প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামাতে ও হত্যাকাণ্ড বন্ধ করতে কাজ করছেন। আমরা রাশিয়ার সেই সমঝোতা স্মারক (টার্ম শিট)-এ অপেক্ষায় আছি, যেটি আপনারা এক সপ্তাহ আগে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনই যুদ্ধবিরতি করুন।’ 

প্রসঙ্গত, মস্কোর নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা এরিক জর্ডান এবং দ্বিতীয় সচিব জেরেমি ভেন্তুসোর উপস্থিতি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে এক নতুন কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Link copied!