× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০১:২৭ পিএম

প্যারাসেলিংয়ে মৃত তরুণীর দুর্ঘটনা নিয়ে বাড়ছে রহস্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০১:২৭ পিএম

মৃত তরুণী তিয়ানা। ছবি: সংগৃহীত

মৃত তরুণী তিয়ানা। ছবি: সংগৃহীত

প্যারাসেলিং করার সময় ১৬০ ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে  তিয়ানা র‌্যাডনিক (১৯) নামক এক তরুণীর মৃত্যু হয়। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, নিহত তিয়ানা সার্বিয়ার নাগরিক। তিনি মন্টেনেগ্রোতে আত্মীয়দের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। 

প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৮ মে) অ্যাড্রিয়াটিক সাগরের ওপর প্যারাসেলিং করছিলেন তিয়ানা। সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

প্রতিবেদনে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় একটি সংস্থার উদ্যোগে সমুদ্রসৈকতে প্যারাসেলিং করা যায়। তবে প্যারাসেলিং করার সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিয়ানা। ফলে ‘প্যানিক অ্যাটাক’ হয় তার। এরপরেই ‘সেফটি হারনেস’ খুলে ফেলেন তিনি এবং তিনি সমুদ্রে আছড়ে পড়েন। যদিও তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। তবে সমুদ্রের জলে পড়েই মৃত্যু হয়েছিল তিয়ানার।

তরুণীর পরিবার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছেন। তারা প্যারাসেলিং সংস্থার বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন।

Link copied!