× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৪৪ পিএম

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৪৪ পিএম

দুর্ঘটনার ছবি। - সংগৃহীত

দুর্ঘটনার ছবি। - সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে রোববার (৩০ নভেম্বর) দুটি হালকা বিমানের  মধ্যে  মাঝ আকাশে  সংঘর্ষ  হয়। এতে একটি বিমান মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এর পাইলট নিহত হয় বলে জানা গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছ থেকে উদ্ধারকারীরা পাইলটের মৃতদেহ উদ্ধার করেছেন। বিমান পরিবহন তদন্তকারীরা এই দুর্ঘটনার কারণ তদন্ত করবেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ‘বিধ্বস্ত বিমানটিতে পাইলট ছাড়া আর কোন আরোহী ছিলেন না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী জরুরি পরিষেবাগুলোর সদস্যরা ওই পাইলটের মৃতদেহ উদ্ধার করেছে। অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এটির পাইলট অক্ষত রয়েছেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!