× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:১৪ পিএম

পাকিস্তানে বিয়ে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:১৪ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতিসহ ৮ জনের নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)  স্থানীয় সময় সকাল ৭টায় এ ঘটনা ঘটে। 

জরুরি সেবাকর্মীরা জানান, গ্যাস লিকেজের কারণে ঘরটিতে গ্যাস জমে গিয়েছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের অনিরাপদ ব্যবহার রোধে এখন আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

নিহত বরের বাবা হানিফ মাসিহ বলেন, গতকালই ছেলের বিয়ে হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য ও অতিথিরা ওই বাড়িতে ঘুমাচ্ছিলেন। এক নিমেষেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে।

ইসলামাবাদের ডেপুটি পুলিশ কমিশনার সাহিবজাদা ইউসুফ বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!