ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে ঈদের পশুর বাজারে মন্দা, লোকসানে ব্যবসায়ীরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:২৭ এএম
ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়েছে পাকিস্তানের কোরবানির পশুর বাজারেও। ঈদুল আজহাকে সামনে রেখে জমে ওঠার কথা থাকলেও, রাজধানী ইসলামাবাদের অন্যতম বৃহৎ পশুর হাটে ক্রেতা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় এবং পশুখাদ্যের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে পশুর দামও বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ইসলামাবাদের বড় পশুর বাজারগুলোতে এবার প্রত্যাশিত ক্রেতাসমাগম দেখা যাচ্ছে না। অনেক ব্যবসায়ী দূর-দূরান্ত থেকে গরু, ছাগল ও অন্যান্য পশু নিয়ে এলেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। বাড়তি খরচের কারণে পশুর দাম কমাতেও পারছেন না তারা।

একাধিক ব্যবসায়ী জানান, গত বছরের তুলনায় এবার পরিবহন ব্যয় অনেক বেশি। পাশাপাশি পশুখাদ্যের মূল্যবৃদ্ধিও তাদের চাপ বাড়িয়েছে। ফলে বাজারে পশুর দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা দরদাম করেও শেষ পর্যন্ত পশু না কিনে ফিরে যাচ্ছেন।

সূত্র : আলজাজিরা