× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:৫৬ পিএম

বেলুচিস্তানে ছাত্র-শিশুসহ ৫ জন নিখোঁজ, পরিবারের বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় নিখোঁজ ছাত্র আসিফ বালুচকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ, গত ১৩ জুলাই কোয়েটার সামুংলি রোডের ইমান সিটি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভে পরিবারের সদস্যরা দাবি করেন, আসিফ বালুচকে আদালতে হাজির না করে দীর্ঘ সময় নিখোঁজ রাখা তার মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়ার লঙ্ঘন। তারা তাকে দ্রুত উদ্ধার করে আদালতে হাজির করার আহ্বান জানান। একই সঙ্গে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, বেলুচিস্তানে আরও পাঁচটি জোরপূর্বক গুমের ঘটনা সামনে এনেছে বালুচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)।

সংগঠনটির দাবি, নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোরী, ১১ বছর বয়সী এক শিশু, একজন স্বাস্থ্যকর্মী, একজন শিক্ষক ও একজন দর্জি।

বিওয়াইসির অভিযোগ, এসব ঘটনার সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্য জড়িত। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে বলেছে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আদালতে হাজির করে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেলুচিস্তানে জোরপূর্বক গুমের অভিযোগ দীর্ঘদিন ধরে মানবাধিকার ইস্যু হিসেবে আলোচিত হয়ে আসছে।

Link copied!