× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে আরও ৮ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

বন্যায় প্লাবিত পাকিস্তানের একটি গ্রাম। ছবি- সংগৃহীত

বন্যায় প্লাবিত পাকিস্তানের একটি গ্রাম। ছবি- সংগৃহীত

পাকিস্তানে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে নতুন করে আরও ৮ জন নিহত হয়েছে। এ ছাড়াও আরও ১৩ জন আহত হয়েছে। খবর দ্য ডন।

সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ভারি বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে নতুন করে ৮ জনসহ মোট ৩২ জন নিহত হয়েছে।

এর আগেও রোববার (২৯ জুন) লাহোরে অতিবৃষ্টির কারণে ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে দেয়াল ধসে পড়ে এক নারীর মৃত্যু হয় এবং ১০ জন আহত হন। প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে একটি বিলবোর্ড ধসে এক মোটরসাইকেল চালক ও তার পরিবারের ওপর গিয়ে পড়ে। এতে ওই মোটরসাইকেল চালক নিহত হন এবং তার স্ত্রী ও সন্তান আহত হন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বৃষ্টিতে লাহোরে গাছ উপড়ে পড়াসহ বিদ্যুৎস্পর্শে নিহতের ঘটনাও ঘটেছে।

রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে লাহোর বিমানবন্দর ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!