× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:০৬ এএম

কোরআন ছুঁয়ে শপথ নিচ্ছেন জোহরান মামদানি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১১:০৬ এএম

আর্তুরো শমবার্গের ব্যবহৃত কোরআন। ছবি : সংগৃহীত

আর্তুরো শমবার্গের ব্যবহৃত কোরআন। ছবি : সংগৃহীত

আজ ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। তার শপথের মধ্য দিয়ে এমন এক দৃশ্যের অবতারণা হবে, যা কখনো দেখেনি নিউইয়র্কের মানুষ। একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং একজন মুসলিম হিসেবে কোরআন ছুঁয়ে শপথ নেবেন তিনি। 

নিউইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার কাছে এটি নিঃসন্দেহে গর্বের একটি মুহূর্ত। এই দিনটিতে মামদানি এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জোহরান মামদানি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেবেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মেয়র, যিনি এই রীতি অনুসরণ করবেন।

তার ব্যক্তিগত ও সরকারি—দুটি শপথ অনুষ্ঠানের জন্য মোট তিনটি বিশেষ কোরআন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।

বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে মামদানি ব্যবহার করবেন তার দাদার ব্যবহৃত একটি কোরআন এবং খ্যাতনামা কৃষ্ণাঙ্গ লেখক ও ঐতিহাসিক আর্তুরো শমবার্গের একটি কোরআন। শমবার্গের এই বিশেষ কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে তাকে ধার দেওয়া হচ্ছে। অন্যদিকে, সিটি হলে আয়োজিত প্রকাশ্য শপথ অনুষ্ঠানে তিনি তার দাদা ও দাদি—উভয়ের ব্যবহৃত কোরআন ব্যবহার করবেন।

আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শমবার্গের কোরআন ব্যবহারের মধ্য দিয়ে মামদানি নিউইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চান। শমবার্গের কাজ ও সংগ্রহ এক সময় হারলেম রেনেসাঁ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে বলেন, এটি একটি অত্যন্ত প্রতীকী পছন্দ। আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি, যিনি কোরআন ব্যবহার করছেন, আবার যার জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়।

তিনি আরও বলেন, এটি ধর্ম, ব্যক্তিগত পরিচয় এবং নিউইয়র্কের ইতিহাসকে এক সুতোয় গেঁথে দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!