× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০৬ এএম

ভেনেজুয়েলার পর আরও তিন দেশের দিকে নজর ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে সতর্ক করেছেন। তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো ও কিউবা।

ট্রাম্প এই দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র মাদকপাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে কাউকেই ছাড় দেবে না এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে পিছপা হবে না। বিশেষ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের ‘পশ্চাদ্দেশ’ সামলে চলেন।

মেক্সিকোকে ট্রাম্প বারবার সতর্ক করেছেন অবৈধ অভিবাসন এবং মাদক কারবার নিয়ে। তিনি বলেছেন, মেক্সিকোতে মাদক চক্র নিয়ন্ত্রণ করছে, তাই সেখানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলকে ‘ব্যর্থ শাসক’ উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেছেন, দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে।

মার্কিন এই হুঁশিয়ারি আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই এসেছে। কলম্বিয়া ও মেক্সিকোর প্রেসিডেন্টরা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন। কিউবার প্রেসিডেন্টও আন্তর্জাতিক মহলে এর প্রতিবাদ জানান।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় মাদুরোর বন্দি হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বজায় রাখতে চায়। অতীত ইতিহাস দেখাচ্ছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ ছাড়া বা সামরিক হস্তক্ষেপ ছাড়াই বহু দেশের সরকারে হস্তক্ষেপ করেছে।

এদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারি লাতিন আমেরিকার দেশগুলোর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত নীতির ক্ষেত্রে।

রূপালী বাংলাদেশ

Link copied!