× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:০৯ এএম

মার্কিন আদালতে মাদুরো

‘আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:০৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। আদালতে বিচারকের সামনে নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। মাদুরো বলেছেন, ‘আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটান ফেডারেল আদালতে তোলা হয়। বিচারক ছিলেন ডিস্ট্রিক্ট জজ আলভিন হেলারস্টেইন। মাদুরোর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারি জোয়েল পোলাক। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়ার জন্য পরিচিতি রয়েছে তার। প্রথম দিনের শুনানি শেষে আগামী ১৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

আদালতে মাদুরো ও ফ্লোরেস—দুজনের পরনে ছিল কারাবন্দিদের পোশাক। মাদুরোর পায়ে ছিল ডান্ডাবেড়ি। প্রথমেই বিচারক হেলারস্টেইন তাকে পরিচয় নিশ্চিত করতে বলেন। জবাবে মাদুরো বলেন, ‘আমি নিরপরাধ। দোষী নই। আমি একজন ভদ্রমানুষ। আমিই এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’ শুনানিতে তার স্ত্রীও নিজেকে নির্দোষ দাবি করেন।

পুরো শুনানির সময় কাগজে নোট নিচ্ছিলেন মাদুরো। সেগুলো নিজের কাছে রাখার জন্য বিচারক হেলারস্টেইনের কাছে অনুরোধ করেন তিনি। বিচারক অনুমতি দেন।

শুনানির শেষভাগে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক বলেন, তার মক্কেলের ‘সামরিক অপহরণ’ নিয়ে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কা করছেন। তিনি বলেন, মাদুরো এই মুহূর্তে মুক্তির আবেদন করছেন না। তবে ভবিষ্যতে এমন আবেদন করার অধিকার রয়েছে তার। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ফ্লোরেস আহত হয়েছেন বলে আদালতকে জানান তার আইনজীবী মার্ক ডনেলি।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। বন্দি রাখা হয় নিউইয়র্কের কুখ্যাত আটক কেন্দ্র মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই সোমবার তাদের আদালতে নেওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। এদিকে ভেনেজুয়েলায় সেদিনের মার্কিন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রূপালী বাংলাদেশ

Link copied!