× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১১:২৪ এএম

কতজন মার্কিন সেনা মাদুরোকে তুলে আনেন—জানালেন হেগসেথ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১১:২৪ এএম

মার্কিন  প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসে তার নিরাপদ বাসভবন থেকে তুলে আনতে ঠিক কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন, তা আগে জানায়নি যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে মার্কিন সেনাবাহিনীর এলিট ডেলটা ফোর্সের সদস্যদের পাশাপাশি এফবিআইর একটি ইউনিট অংশ নেয়।

এবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোপন অভিযানে রাজধানী কারাকাসে প্রায় ২০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। সোমবার (৫ জানুয়ারি) তিনি এ তথ্য জানান। 

ভার্জিনিয়ার একটি জাহাজ নির্মাণ কারখানার কর্মী ও মার্কিন নাবিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, তিন রাত আগে আমরা দেখেছি, ভেনেজুয়েলার ডাউনটাউন কারাকাসে আমাদের প্রায় ২০০ সেরা আমেরিকান প্রবেশ করেছিলেন। মনে হচ্ছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কাজ করেনি, তাই না। মার্ক ডাউনটাউন কারাকাসে গিয়ে তারা মার্কিন আইনে অভিযুক্ত ও ‘সার্চ লিস্টে’ থাকা (মাদুরো) এক ব্যক্তিকে আটক করে এনেছেন। এই অভিযানে একজন মার্কিন সেনাও নিহত হয়নি।

সোমবার আরেকটি অনুষ্ঠানে হেগসেথ বলেন, ‘তিন রাত আগে মাদুরো এমন কিছু অসাধারণ আমেরিকানের সঙ্গে দেখা পেয়েছিলেন, যারা (ডেলটা ফোর্স) নাইট-ভিশন গগলস পরেছিলেন।’

মার্কিন নৌবাহিনীর নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার পিসিইউ জন এফ কেনেডিতে নাবিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘তারা (ডেলটা ফোর্স) আসছে, এটা তিনি (মাদুরো) তিন মিনিট আগেও জানতেন না। এমনকি তার স্ত্রী বলেছিলেন, ‘আমার মনে হয় বাইরে বিমানের শব্দ শুনছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!