× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:৪৬ পিএম

ভেনেজুয়েলা পরিচালনায় মাদুরো ঘনিষ্ঠদের উপযুক্ত মনে করছে সিআইএ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:৪৬ পিএম

মাদুরো ঘনিষ্ঠ ভেনেজুয়েলার নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

মাদুরো ঘনিষ্ঠ ভেনেজুয়েলার নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ‘ফার্স্ট কমব্যাটান্ট’ সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, হয়তো দেশটিতে যুক্তরাষ্ট্রের অনুগত কোনো সরকার বসানো হবে। তবে সেই ধারণার বিপরীতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মত দেয়, মাদুরোর ঘনিষ্ঠরাই দেশ পরিচালনায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারালে দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তার ঘনিষ্ঠ অনুগত শীর্ষ নেতারাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন। এই তালিকায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও রয়েছেন।

সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওই মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে ব্রিফ করা হয়েছে এবং তা তার জাতীয় নিরাপত্তা টিমের সীমিতসংখ্যক জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে শেয়ার করা হয়েছে। ওই মূল্যায়নই ছিল অন্যতম কারণ, যার ভিত্তিতে ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর পরিবর্তে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে হোয়াইট হাউস প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে ব্রিফিং পান। প্রেসিডেন্ট এবং তার জাতীয় নিরাপত্তা টিম বাস্তবসম্মত সিদ্ধান্ত নিচ্ছেন, যাতে শেষ পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং ভেনেজুয়েলার জনগণের জন্য একটি আরও ভালো দেশ হয়ে উঠতে পারে।’

এর আগে ভেনেজুয়েলায় অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলায় বিরোধী নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর প্রতি দেশের ভেতরে পর্যাপ্ত সমর্থন নেই। একই সঙ্গে তিনি জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানের আগে মাচাদোর সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!