× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪০ এএম

ট্রাম্পকে হত্যার চেষ্টা, রায়ান রাউথকে যাবজ্জীবন সাজা মার্কিন আদালতের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪০ এএম

রায়ান রাউথ। ছবি : সংগৃহীত

রায়ান রাউথ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত রায়ান রাউথকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ আইলিন ক্যানন বলেন, এটা স্পষ্ট প্রতীয়মান যে, রায়ান রাউথ একজন মানুষকে হত্যার জন্য আগে থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন। রায় ঘোষণার আগে, প্রসিকিউটররা ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে শুনানিতে বিচারক আইলিন ক্যাননকে ৫৯ বছর বয়সি রাউথের জন্য আজীবন কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছেন। 

রাউথ ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের ঝোপে লুকিয়ে থেকে তাকে গুলি করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। সিক্রেট সার্ভিস তাকে শনাক্ত করলে তিনি পালিয়ে যান, তবে পরে গ্রেপ্তার হন। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অ্যাসল্ট-স্টাইল রাইফেল উদ্ধার করা হয়।

গত সেপ্টেম্বরে জুরি তাকে হত্যাচেষ্টাসহ পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তিনি নিজেই আদালতে নিজের পক্ষে মামলা লড়েন। প্রসিকিউটরদের মতে, রাউথ মাসের পর মাস হত্যার পরিকল্পনা করেছিলেন এবং এতে কোনো অনুশোচনা দেখাননি।

অন্যদিকে রাউথ আদালতে দাবি করেছেন, তিনি ট্রাম্পকে হত্যা করতে চাননি এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তিনি ২৭ বছরের কারাদণ্ড চেয়েছেন। এই ঘটনা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় হত্যাচেষ্টা হিসেবে আলোচিত হয়। এর আগে, বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে স্নাইপার দিয়ে দূর থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ/ ইমরান

Link copied!